Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

Digha : আধ্যাত্মিক সেতুবন্ধন, শুরু হল দিঘা-মায়াপুর বাসযাত্রা। আবেগে ভাসছেন ভক্তেরা !

দিঘা (Dighalive) : নীল জলরাশির দিঘা আর নামসংকীর্তনে মুখরিত মায়াপুর— দূরত্বটা কয়েকশো (Digha) কিলোমিটারের হলেও, এবার তা যেন এক নিমিষেই মুছে গেল। সৌজন্যে রাজ্য সরকারের নতুন বাস পরিষেবা। দিঘার নবনির্মিত জগন্নাথ ধাম থেকে এবার সরাসরি প…

 

দিঘা (Dighalive) : নীল জলরাশির দিঘা আর নামসংকীর্তনে মুখরিত মায়াপুর— দূরত্বটা কয়েকশো (Digha) কিলোমিটারের হলেও, এবার তা যেন এক নিমিষেই মুছে গেল। সৌজন্যে রাজ্য সরকারের নতুন বাস পরিষেবা। 

দিঘার নবনির্মিত জগন্নাথ ধাম থেকে এবার সরাসরি পৌঁছে যাওয়া যাবে ইসকন-এর বিশ্ব সদর দফতর শ্রীধাম মায়াপুরে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)-র এই উদ্যোগে এখন খুশির জোয়ার দুই পর্যটন ও তীর্থকেন্দ্রেই।

​বাংলার পর্যটন মানচিত্রে এই সংযোগকে এক ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। এতদিন দিঘা থেকে মায়াপুর যেতে যে ঝক্কি পোহাতে হতো, এখন নামমাত্র খরচে সেই সফর হবে অনেক সহজ ও আরামদায়ক।

​কলকাতার ইস্কনের সহ-সভাপতি তথা দিঘা জগন্নাথ ধামের প্রধান পুরোহিত রাধারমণ দাস এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, “এটি কেবল একটি বাস পরিষেবা নয়, বরং পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক পর্যটন ব্যবস্থার এক নতুন দিগন্ত।" 

বিশেষ প্রতিবেদনটি রইল আপনাদের জন্য :

তিনি আরও জানান, "প্রতি বছর হাজার হাজার বিদেশি ভক্ত মায়াপুরে আসেন। তাঁদের অনেকেরই ইচ্ছে থাকে দিঘার জগন্নাথ ধাম দর্শনের। এই সরাসরি যাতায়াত তাঁদের যাত্রা অনেক বেশি নিরাপদ ও সুগম করবে।”

​এসবিএসটিসি (SBSTC) সূত্রে খবর, গত ১ ফেব্রুয়ারি থেকেই এই চাকা গড়াতে শুরু করেছে। আপাতত এই রুটে দুটি বাস বরাদ্দ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টায় বাসটি দিঘা ডিপো থেকে ছাড়বে। এরপর ডানলপ, বারাসত, রানাঘাট এবং কৃষ্ণনগর হয়ে মায়াপুর পৌঁছাবে বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে। ঠিক উল্টোদিকে, মায়াপুর থেকে সকাল ৬টায় বাস ছেড়ে দিঘায় পৌঁছবে বেলা ২টো থেকে ৩টে নাগাদ। ভাড়া মাথাপিছু ২৫০ টাকা।

​মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দূরদর্শী ভাবনার প্রশংসা করে রাধারমণ দাস জানিয়েছেন, এই নতুন রুটের ফলে শুধু পুণ্যার্থীরাই উপকৃত হবেন না, বরং চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতিও। দুই প্রান্তের হোটেল শিল্প থেকে শুরু করে ছোট ব্যবসায়ী এবং পরিবহন কর্মীদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।

​ভক্তি আর বিনোদনের এই মেলবন্ধনে সাধারণ পর্যটকদের মধ্যেও উদ্দীপনা তুঙ্গে। পর্যটন মহলের দাবি, এর ফলে শীতের মরসুম তো বটেই, সারা বছরই দিঘা ও মায়াপুরে পর্যটকদের ভিড় আরও বাড়বে।

​#DighaToMayapur #SpiritualTourism #WestBengalTourism #JagannathDham #ISKCONMayapur #SBSTC #BengalTravel #SpiritualJourney #dighalive

No comments