নিজস্ব প্রতিনিধি, কাঁথি ( পূর্ব মেদিনীপুর) : দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। সোমবার সন্ধ্যায় দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে কাঁথির পিছাবনী বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে …
নিজস্ব প্রতিনিধি, কাঁথি ( পূর্ব মেদিনীপুর) : দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। সোমবার সন্ধ্যায় দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে কাঁথির পিছাবনী বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এই ঘটনায় বাসের প্রায় ১৫ জন যাত্র জখম হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি হলদিয়ার কুকড়াহাটি থেকে দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসটি উল্টে যায়। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপায়। পাশাপাশি কাঁথি থানা থেকে পুলিশ বাহিনীও দ্রুত ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার জেরে বেশ কিছু সময় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী এসে উদ্ধারকাজের পাশাপাশি যানজট মুক্ত করে।
কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, "দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে"। তবে ঠিক কি কারণে এমন দুর্ঘটনা তা পরিষ্কার নয়। যান্ত্রিক গোলযোগের জন্যই এই দুর্ঘটনা বলেই পুলিশের প্রাথমিক অনুমান।
No comments