Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

Digha : পর্যটকদের ভিড়ে লুকিয়ে কোন অন্ধকার জগৎ? দীঘার হোটেলের গোপন কুঠুরিতে মিলল চাঞ্চল্যকর হদিস !

দিঘা (Dighalive.in): পর্যটক সমাগমে রীতিমতো ভরপুর দিঘা। বছর ভর জগন্নাথ ধাম দর্শনের পাশাপাশি শহরের মানুষদের এক মুহূর্ত ছুটি উপভোগের সেরা গন্তব্য দিঘার সমূদ্র সৈকত। আর সেই সৈকতনগরীদীঘারএকটিহোটেলেইমধুচক্রচালানোরঅভিযোগেদু’জনকেগ্রেপ্তা…

 


দিঘা (Dighalive.in): পর্যটক সমাগমে রীতিমতো ভরপুর দিঘা। বছর ভর জগন্নাথ ধাম দর্শনের পাশাপাশি শহরের মানুষদের এক মুহূর্ত ছুটি উপভোগের সেরা গন্তব্য দিঘার সমূদ্র সৈকত। আর সেই সৈকতনগরী দীঘার একটি হোটেলেই মধুচক্র চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ।

ওই হোটেল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ যুবতীকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুদাম দাস রজত গিরি। সুদামের বাড়ি দাঁতন থানা এলাকায় এবং রজত ওড়িশার বালেশ্বর জেলার তালসারির উদয়পুরের বাসিন্দা। ধৃতরা দুজনেই ওই হোটেলের কর্মী বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীঘার ওই হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসছিল। রাতের দিকে সেখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে পুলিশ ওত পেতে ছিল। গত রাতে অতর্কিতে ওই হোটেলে হানা দিয়ে হাতেনাতে দু’জনকে পাকড়াও করা হয়। উদ্ধার করা হয় পাঁচ যুবতীকে। পুলিশ জানিয়েছে, ওই যুবতীরা নদীয়া এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার বাসিন্দা।

শনিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সুদামকে দিনের পুলিশি হেফাজত এবং রজতকে দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া যুবতীদের সরকারি হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং হোটেলের মালিকের কী ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, পর্যটন কেন্দ্রে এই ধরনের বেআইনি কারবার রুখতে আগামী দিনেও লাগাতার অভিযান চালানো হবে।

No comments