চন্দন বারিক, দিঘা : শনিবার গভীর রাতে আচমকাই ভয়াবহ আগুনে পুড়ল পর্যটকদের একটি গাড়ি। রাত্রি প্রায় ২টো নাগাদ দিঘা থানার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে আগুন দেখতে পান পুলিশ কর্মীরা। এরপরেই খবর দেওয়া হয় দমকলে।
রামনগর থেকে দমকলের একটি ইঞ্জিন বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গাড়িটি প্রায় ভস্মীভুত হয়ে গিয়েছে বলেই খবর। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই গাড়িটিতে আগুন ধরে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ সিটের ট্রাভেরা গাড়িটিকে থানার সামনে রেখে চলে গিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। গভীর রাতে গাড়িটির ভেতর থেকে আগুন দেখতে পান পুলিশ কর্মীরা। সেই সময় গাড়ির চালক বা মালিক কাউকেই খুঁজে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments