চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : পর্যটক শূন্য দিঘা। করোনা আবহে প্রায় মাস দুয়েক দিঘা মুখো হচ্ছেন না পর্যটকের দল। তাই অব্যবহৃত হয়ে রয়েছে দিঘায় অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর এর অধীন ইয়ুথ হোস্টেল ‘যুবআবাস’। এই জায়গাটিকেই এবার করোনা রোগীদের জন্য সেফ হোম হিসেবে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন।
বুধবার রাজ্যের সদ্য দায়িত্বপ্রান্ত মৎস্যমন্ত্রী রামনগরের বিধায়ক অখিল গিরি’র হাত ধরে ৭০ শয্যা বিশিষ্ট সেফ হোমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যে সমস্ত করোনা আক্রান্তের বাড়িতে পৃথক থাকার ব্যবস্থা নেই তাঁরা এই সেফ হোমে থাকতে পারবেন। যার তত্ত্বাবধানে থাকবেন দিঘা স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎকরা।
মৎস্য মন্ত্রী অখিল গিরি জানান, রাজ্যে যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে হাসপাতালে জায়গা মেলা দুষ্কর হয়ে উঠেছে। এই মুহূর্তে পর্যটক না থাকায় দিঘার যুব আবাসটি খালি পড়ে রয়েছে। তাই স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এখানে সেফ হোম দ্রুত চালু করা হয়েছে। তাছাড়া এটি হাসপাতালের খুব কাছে হওয়ায় রোগীদের চিকিৎসার সুবিধে হবে।
অনুষ্ঠানে উপস্থিত দীঘা স্টেট জেনারেল হাসপাতালে সুপার ডাঃ সন্দীপ বাগ জানান, আজ থেকেই এলাকার বাসিন্দাদের জন্য এই সেফ হোম খুলে দেওয়া হচ্ছে। দিঘা, রামনগর সহ আশেপাশের এলাকার বাসিন্দারা এই সেফ হোমে উপকৃত হবেন। এখানে আসা রোগীদের নিয়মিত পরিচর্যার জন্য হাসপাতালের চিকিৎসক ও নার্সরা থাকছেন।
,জনসাস্থ কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, শিক্ষক দিলীপ দলাই, অশোক চন্দ্র প্রমুখ।দীঘা
রাজ্য সাধারণ হাসপাতালে সুপার বলেন আজ থেকেই যে সমস্ত রোগীরা কোভিড পজেটিভ হবেন, যাদের
বাড়িতে আলাদা থাকার মতো ব্যবস্থা নেই সেই সমস্ত রোগীদের এখানে রাখা হবে।24 ঘন্টা ডাক্তার
এবং নার্সের পর্যবেক্ষণে জন্য নিয়োগ করা হয়েছে। দীঘার বুকে এই প্রথম সেভ হোম হওয়ার
ফলে উপকৃত হবেন রামনগর সহ গোটা এলাকার মানুষজন।

No comments