চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : আমফানের তান্ডবে রাজ্যজুড়ে বিস্তীর্ণ এলাকায় ধ্বংস হয়েছে সবুজের সমারোহ। সেই তালিকায় নাম রয়েছে পর্যটন নগরী দিঘাও। দিঘার সমূদ্রতটের বহু ঝাউগাছ সহ একাধিক বড় গাছ উপড়ে গিয়েছে ঝড়ের ধাক্কায়। শুক্রবার বিশ্ব পর…
চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : আমফানের তান্ডবে রাজ্যজুড়ে বিস্তীর্ণ এলাকায় ধ্বংস হয়েছে সবুজের সমারোহ। সেই তালিকায় নাম রয়েছে পর্যটন নগরী দিঘাও। দিঘার সমূদ্রতটের বহু ঝাউগাছ সহ একাধিক বড় গাছ উপড়ে গিয়েছে ঝড়ের ধাক্কায়।
শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের দিনে
সেই সবুজকে নতুন ভাবে ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে দিঘা থানা ও দিঘা
কোস্টাল থানার পুলিশ। শুক্রবার পুলিশের উদ্যোগে দিঘার বিভিন্ন এলাকায় চারা গাছ
রোপণ করা হয়েছে।
এদিন সকালে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মী ও আধিকারীকেরা। দিঘা থানা সূত্রে জানানো হয়েছে, শুধু আজকের দিনেই নয়, বছরের বিভিন্ন সময় তাঁরা এভাবেই সমাজসেবা মূলক ও সচেতনতা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন।
No comments