চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : কঠোর পর্যবেক্ষণে ছন্দে ফিরছে দিঘা। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দিঘার হোটেল। আসতে শুরু করেছে পর্যটক। ইতিমধ্যে দিঘায় চলে এসেছেন পর্যটকদের একাংশ। টানা লকডাউনে জেরবার সাধারণ মানুষ একটুকরো স্বস্তির নিঃশ…
চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : কঠোর পর্যবেক্ষণে ছন্দে ফিরছে দিঘা। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দিঘার হোটেল। আসতে শুরু করেছে পর্যটক। ইতিমধ্যে দিঘায় চলে এসেছেন পর্যটকদের একাংশ। টানা লকডাউনে জেরবার সাধারণ মানুষ একটুকরো স্বস্তির নিঃশ্বাস নিতে দিঘায় আসতে শুরু করেছেন বলে খবর।
ইতিমধ্যে দিঘার প্রশাসনিক স্তরে জানিয়ে দেওয়া হয়েছে হোটেলগুলিকে নির্দিষ্ট নিয়মবিধি মেনেই চালু করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রায় ২০০টি হোটেল খুলে দেওয়া হয়েছে। যেখানে সর্বাধিক ৫০% ঘর খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। স্যানিটাইজ করা হচ্ছে প্রতিটি ঘর। পর্যটকদের মধ্যে দূরত্ব বিধি যাতে বজায় থাকে তার জন্য খাওয়ার পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে ঘরের মধ্যেই।
সব দিক দেখে দিঘায় আসা পর্যটকরাই এখন অন্যদের উদ্দেশ্যে বলতে শুরু করেছেন, "আপনারাও চলে আসুন দিঘায়। কারণ, টানা লকডাউনে দিঘা এখন সম্পূর্ণ স্বচ্ছ ও স্বাস্থ্যবান হয়ে উঠেছে"। এই মুহূর্তে যারা দিঘায় আছেন তাঁরাও সমস্ত ব্যবস্থাপনায় যারপরনাই খুশি।
অন্যদিকে দিঘা শংকরপুর ডেভেলপমেন্ট অথরিটি (ডিএসডিএ)-এর চেয়ারম্যান শিশির অধিকারীও জানিয়েছেন, "নির্দিষ্ট পর্যবেক্ষণে দিঘায় হোটেলগুলিকে খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই দিঘায় ঘুরতে আসা যাবে" বলে জানিয়েছেন তিনি।
ট্যুরিস্টদের এলাকায় ঘুরে বেড়ানোর জন্য ব্যাটারি চালিত বাস চালু রয়েছে। সেই সঙ্গে স্থানীয় টোটো চালকরাও তৈরি কম খরচে পর্যটকদের নিয়ে ঘোরানোর জন্য। যে সমস্ত হোটেল খোলা হয়েছে সেখানে পর্যটকরা এলেই তাঁদের ও তাঁদের গাড়িগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে। পর্যটকরা বেরিয়ে গেলেই ঘরগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে বলে জানা গেছে।
তাই সব মিলিয়ে সৈকত শহর দিঘা যে
পর্যটকদের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে উঠেছে তা নিয়ে কোনও দ্বিমত থাকছে না।

No comments