চন্দন বারিক, দিঘাট্রিপ.কম :বুধবার আছড়ে পড়তে চলেছে সাইক্লোন আমফান। সূত্রের খবর, প্রবল শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড়ের বলয়টি ঘন্টায় ১৮ কিমি বেগে এগিয়ে আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকুলের দিকে। যার জেরে দুই ২৪ পরগণা'র পাশাপাশি পূর্ব মেদি…
চন্দন বারিক,
দিঘাট্রিপ.কম : বুধবার আছড়ে পড়তে চলেছে সাইক্লোন আমফান। সূত্রের খবর, প্রবল
শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড়ের বলয়টি ঘন্টায় ১৮ কিমি বেগে এগিয়ে আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের
উপকুলের দিকে। যার জেরে দুই ২৪ পরগণা'র পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও জারি
হয়েছে বিশেষ সতর্কতা। সেই সঙ্গে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস
রয়েছে।
আমফান যে ব্যাপক
প্রলয়কান্ড ঘটাতে চলেছে তা আঁচ করেই রীতিমতো সাজো সাজো রব দিঘায়। ইতিমধ্যে দিঘায়
মোতায়েন হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপজ্জনক এলাকাগুলি থেকে সরিয়ে ফেলা হয়েছে
গ্রামবাসীদের। এবার ঝড়ের আঁচ থেকে বাঁচতে বিশেষ তৎপর দিঘা রেল স্টেশন কর্তৃপক্ষও।
রেল সূত্রে খবর, লকডাউন
ঘোষণার পর থেকেই এই স্টেশনে দুটি ডিএমইউ লোকাল ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
কিন্তু আমফান-এর জেরে যে ভাবে ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে তাতে এই ট্রেনগুলিকে
দিঘা স্টেশনে রাখা নিরাপদ বলে মনে করছেন না রেলওয়ে কর্তৃপক্ষ।
দিঘার স্টেশন ম্যানেজার
সঞ্জীব কুমার দাসমহাপাত্র জানিয়েছেন, লকডাউনের জেরে দিঘায় আটকে ছিল দুটি ট্রেন।
এবার আমফান-এর সতর্কবার্তা পেয়ে ট্রেনদুটিকে খড়্গপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি
জানিয়েছেন, এদিন একটি দুই চালককে স্পেশাল ট্রেনে চাপিয়ে আনা হয়। তাঁরাই
ট্রেনদুটিকে নিয়ে গিয়েছেন বলে স্টেশন ম্যানেজার জানিয়েছেন।
কি বলছেন স্টেশন ম্যানেজার, কিভাবে সরানো হচ্ছে ট্রেনগুলি দেখতে নীচের ছবিতে ক্লিক করুন-
কি বলছেন স্টেশন ম্যানেজার, কিভাবে সরানো হচ্ছে ট্রেনগুলি দেখতে নীচের ছবিতে ক্লিক করুন-

No comments