চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : দিঘার মৎস্যজীবিদের জালে এতবড় চিল শঙ্কর মাছ এর আগে
কখনও উঠেছে বলে মনে করতে পারছেন না কেউ। গভীর সমূদ্রে জালটিকে টেনে তোলার সময়
রীতিমতো হিমশিম খেতে হয় মৎস্যজীবিদের। অবশেষে মাছটি এল দিঘা মোহনার মাছের বাজারে। (ভিডিওটি দেখতে নীচে স্ক্রল করুন)
মাছটিকে এদিন নিলামে বিক্রী করা হয়েছে। মৎস্যজীবিরা জানিয়েছেন, চিল শঙ্কর মাছ সাধারণ বাজারে খাওয়ার জন্য বিক্রী হয়। তবে এতবড়
মাছ বাজারে আসার আগাম খবর পেয়ে ব্যাপক উৎসাহ ছিল ব্যবসায়ী থেকে অন্যান্য
মৎস্যজীবিদের মধ্যেও।
মৎস্যজীবিদের সূত্রে
জানা গেছে, রবিবার
কাঁথির শৌলায় আলআমিন-৩ নামের ট্রলারের মৎস্যজীবীদের জালে এই বিশালাকায় মাছটি ধরা
পড়ে। এই ট্রলারের মালিক কাঁথি'র বাসিন্দা জাহেরুন বিবি।
সোমবার মাছটিকে দিঘা
মোহানায় কেপিএস(কালিপদ শ্যামল)এর কাঁটায় বিক্রি করা হয়। এর আগে এতো বড় চিল
শঙ্কর মাছ দীঘা মোহানার বাজারে ওঠেনি বলে দাবি করেন মৎস্যজীবীরা। মাছটি এদিন কিনে নিয়েছেন রবীন্দ্রনাথ শ্যামল নামের স্থানীয় এক মাছের ব্যবসায়ী। ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এই
মাছের চাহিদা রয়েছে বলে মৎস্যজীবিরা জানিয়েছেন।
ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি, দেখুন ভিডিওটি-
এদিন মাছটি দিঘা মোহনা বাজারে আসার আগাম খবর পেয়ে অনেক পর্যটক থেকে ব্যবসায়ীরা সেটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। একটি গাড়িতে করে মাছটিকে বাজারে নিয়ে আসার পরেই সেটির ছবি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

No comments