চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : গত
কয়েকদিন ধরে চলতে থাকা একটানা টেনশানের সমাপ্তি। দিঘায় দোকান উচ্ছেদের আগেই
পুনর্বাসন দেওয়ার দাবীতে অনড় ব্যবসায়ীদের আন্দোলনের জয় হল। অবশেষে দিঘায় দোকান
উচ্ছেদ অভিযান স্থগিত থাকছে বলে আশ্বস্ত করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ভিডিওটি দেখতে নীচে স্ক্রল করুন।
আন্দোলনরত ব্যবসায়ীদের দাবী,
DSDA-এর তরফ থেকে তাঁদের দাবী মেনে নেওয়া
হয়েছে। উন্নয়ন পর্ষদ থেকে আন্দোলনকারী ব্যবসায়ীদের জানানো হয়েছে নিউ দিঘার শনি
মন্দির এলাকার সবুজের হাটে থাকা দোকান উচ্ছেদের কাজ স্থগিত থাকছে।
সেই সঙ্গে ব্যবসায়ীদের
পুনর্বাসনের ব্যবস্থা করার পরেই উচ্ছেদ শুরু হবে বলেও আশ্বস্ত করা হয়েছে বলে দাবী
জানিয়েছেন আন্দলনকারীরা। এর ফলে সোমবার সকাল ৯টা থেকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের
সামনে চলতে থাকা অবরোধ প্রায় ঘন্টা দু’য়েক বাদে উঠে যায়।
পরে আন্দোলনরত
ব্যবসায়ীরা দাবী করেন, DSDA
তাঁদের ন্যাহ্য দাবী মেনে নিয়েছে। তাই নিউ দিঘার শনি মন্দির এলাকার "সবুজের
হাট" মার্কেটে থাকা প্রায় ৪০০ ব্যবসায়ীকে উচ্ছেদের আতংকে কাটাতে হবে না বলেই
ব্যবসায়ীদের মত।
কি বলছেন আন্দোলনকারীরা দেখুন -

No comments