
চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : এবার করোনার সতর্কতার জেরে গভীর সমূদ্রে
মৎস্য শিকারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারী করল দিঘা ফিসারম্যান
এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশান।
তবে এই মুহূর্তে বেশ কিছু ট্রলার গভীর সমূদ্রে রয়েছে। আগামী ২২ মার্চ-এর মধ্যে
তাঁদের সকলকেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
দিঘা ফিসারম্যান
এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশান-এর সম্পাদক শ্যামসুন্দর দাস এদিন জানিয়েছেন, করোনা ভাইরাসকে আন্তর্জাতিক মহামারি ঘোষণার কারণে সারা
বিশ্বের মতো ভারতেও গণ জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
সেই কারনে ২২ মার্চের
পরের দিন থেকে সমূদ্রে কোনও প্রকার মৎস্য শিকার ও পাইকারী বাজারে জমায়েত ও মাছ
বিক্রীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এরফলে আগামী কয়েকটা মাস সামূদ্রিক
মাছ বাজারে আমদানীর ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন মৎস্য
ব্যবসায়ীদের একাংশ।
প্রসঙ্গতঃ দিঘার সমূদ্রে
যে সমস্ত মাছ আমদানী হয় তার একটা বড় অংশই চলে যায় মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রের মতো রাজ্যে। আবার সেই সমস্ত রাজ্যের সমূদ্র থেকে
উৎপাদিত একাধিক প্রজাতির মাছ দিঘার পাইকারী বাজারে আসে। এবার করোনা সংক্রমনের জেরে
দুই তরফের মাছ আমদানী রফতানি বন্ধ রাখা হচ্ছে।
মৎস্যজীবি সংগঠন সূত্রে
খবর,
এমনিতেই প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত গভীর
সমূদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এবার মরশুমের শেষ লগ্নে এসে মার্চ মাসে মাছ
ধরায় নিষেধাজ্ঞা লাগু হয়ে যাওয়ায় ট্রলারগুলিকে আর সমূদ্রে নামানো যাবে না। তবে বাজারে
জমায়েতের ওপর নিষেধাজ্ঞা উঠে গেলে ভিন রাজ্য থেকে মাছের আমদানি পুনরায় শুরু হবে।
No comments