চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : বাড়িতে অশান্তির জেরে দিঘায় এসে আত্মহত্যার চেষ্টা করতে চলেছে এক যুবক। এমন আগাম খবর পেয়েই সোমবার সকাল থেকেই নড়েচড়ে বসেছিল দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশ।
রেল স্টেশন, বাসস্ট্যান্ড সর্বত্র চলছিল জোরদার…
চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : বাড়িতে অশান্তির জেরে দিঘায় এসে আত্মহত্যার চেষ্টা করতে চলেছে এক যুবক। এমন আগাম খবর পেয়েই সোমবার সকাল থেকেই নড়েচড়ে বসেছিল দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশ।
রেল স্টেশন, বাসস্ট্যান্ড সর্বত্র চলছিল জোরদার নজরদারী। সমূদ্রের ঘাটেও সতর্ক নজর ছিল পুলিশের। এরই মাঝে বেলা ১২টা নাগাদ দিঘা মোহনা থেকে 500 মিটার দূরে মহালক্ষ্মী ট্রলারের কর্মীরা এক ব্যাক্তিকে জলে ভাসতে দেখে। তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ছেলেটি কিছুতেই নৌকায় উঠছিল না। উল্টে সে জলে আরও তলিয়ে যাচ্ছিল।
পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে ট্রলারের মৎস্যজীবিরা মোহনা থানায় ফোন করে খবর দেয়।মোহনা থানার পুলিশকর্মীরা তৎক্ষনাৎ নুলিয়াদের সঙ্গে নিয়ে জেট স্কি চড়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
এরপর ওই যুবককে উদ্ধার করে তাঁকে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই পুলওশ জানতে পারে ওই যুবক উলুবেড়িয়ার ওল্ড হাসপাতাল রোড এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু ঘোষ (২৮)। জদনা যায় সকাল থেকে তাঁরই খোঁজ চালাচ্ছিল পুলিশ।
এই মুহুর্তে ছেলেটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কানিকটা জল খেয়ে নেওয়ায় কিছুটা অসুস্থ হয়ে পড়েছে ছেলেটি। তবে এই মুহুর্তে সে বিপদ মুক্ত বলেই পুলিশ জানিয়েছে।

No comments