চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : সুদূর মালদার ইংলিশবাজার থেকে দিঘায় একাই বেড়াতে এসেছিলেন বছর ৪২ এর এক মহিলা পর্যটক। এরপর রবিবার সন্ধ্যে নাগাদ হাওড়া ফিরে যাওয়ার ট্রেনটি তিনি ধরতে পারেননি।
অগত্যা বাধ্য হয়ে মহিলা পর্যটক স্টেশনে শুয়েই রা…
চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : সুদূর মালদার ইংলিশবাজার থেকে দিঘায় একাই বেড়াতে এসেছিলেন বছর ৪২ এর এক মহিলা পর্যটক। এরপর রবিবার সন্ধ্যে নাগাদ হাওড়া ফিরে যাওয়ার ট্রেনটি তিনি ধরতে পারেননি।
অগত্যা বাধ্য হয়ে মহিলা পর্যটক স্টেশনে শুয়েই রাতটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাঁর এমন সিদ্ধন্তের জন্যই রবিবার গভীর রাতে বড়সড় খেসারত দিতে হল এই মহিলা পর্যটককে।
মহিলার দাবী, তিনি সন্ধ্যে নাগাদ হেটেল ছেড়ে আসার পরেপ ট্রেন ধরতে না পারায় স্টেশনেই রাত কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় আকাশ নামের এক যুবক তাঁকে হোটেল কর্মী পরিচয় দিয়ে সোজা উড়িষ্যায় নিয়ে যায়।
উড়িষ্যার তালসারি কোস্টাল থানার চন্দনেশ্বরের সীতা হোটেল নামে একটি হোটেলে মহিলাকে নিয়ে যাওয়ার পর তাঁকে চা খাওয়ায় যুবক। সেই চা খেয়েই ঝিমুনি আসে মহিলার।
এরপর রাতে মহিলার মুখ বেঁধে তাঁকে একটানা বেশ কয়েকবার ধর্ষণ করা হয়। ভোরের দিকে মহিলার কাছে থাকা প্রায় ৫ হাজার টাকা, দামী মোবাইল হাতিয়ে পালিয়ে যায়।
মহিলার অভিযোগ, সকালে হোটেল কর্মীদের কাছে অভিযোগ জানালেও তাঁরা কোনও কর্নপাত করেনি। পরে তালসারি কোস্টাল থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

No comments