দিঘাট্রিপ.কম : আলোচনা ছিলই, তবে মুখ্যমন্ত্রীর
সফরের ঠিক আগের দিনই পেল বাস্তবের রূপ। দিঘায় বিপুল সমারোহে পথ চলা শুরু করল পরিবেশ
বান্ধব ব্যাটারি চালিত বাস। প্রাথমিক ভাবে বাসগুলি চলবে দিঘা সহ ৩টি রুটে।
সোমবার দিঘার ডিপো থেকে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করে
বাসগুলি। এই মুহূর্তে ৫টি ব্যাটারিচালিত বাস চলবে তালসারি-মন্দারমনি, দিঘা-কাঁথি
এবং দিঘা-এগরা রুটে। ন্যূনতম ভাড়া হচ্ছে ১৫ টাকা।
দিঘায় দূষণ কমানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহন
মন্ত্রক। মন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে কলকাতার পর দিঘায় প্রথম পরিবেশ বান্ধব
বাস চলাচল শুরু হল। এদিন বেলঘরিয়া ডিভিশানের ম্যানের শুভেন্দু মুখার্জী এই বাস
পরিষেবার উদ্বোধন করেছেন।
প্রসঙ্গতঃ আগামী বুধ ও বৃহস্পতিবার দিঘায় আয়োজিত হতে চলেছে
বিশ্ব বাণিজ্য সম্মেলন। যেখানে দেশ বিদেশের তাবড় তাবড় ব্যবসায়ীরা হাজির থাকবেন। আর
তাঁদের হাত ধরেই দিঘার জনপ্রিয়তা বিশ্বের দরবারে তুলে ধরতে বদ্ধপরিকর রাজ্য সরকার।
এরজন্য দিঘার পরিকাঠামোয় ব্যাপক উন্নতি করা হয়েছে। ভেঙে
ফেলা হয়েছে যত্রতত্র ছড়িয়ে থাকা ঝুপড়ি দোকানগুলি। পরিবর্তে দিঘার সমূদ্র তট লাগোয়া
গড়ে তোলা হয়েছে ঝাঁ চকচকে মার্কেট। বাঁধিয়ে দেওয়া হয়েছে বিস্তীর্ণ সমূদ্র তট।
দেখুন ভিডিওটি-
দেখুন ভিডিওটি-
With your individual store, you are able to|you'll have the ability to} have the most control over your brand and you’ll personal your viewers. Be sure to examine adult toy the principles that govern each platform and payment gateway guarantee that|to make certain that} your products might be supported. Joe give up his knowledge science career to pursue music full time when he had the idea for an eggplant emoji vibrator. At the time, Kristin was working marketing operations for selection of|quite lots of|a wide range of} startups and beloved the idea of beginning a D2C ecommerce business.
ReplyDelete