
চন্দন বারিক ও মিলন পন্ডা, দিঘাট্রিপ.কম : শুক্রবার সকালে দিঘার গভীর সমূদ্রে মাছ ধরতে বেরিয়ে চড়ায় আটকে
ডুবে গেল মৎস্যজীবিদের একটি ট্রলার। এর জেরে ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবি সাঁতরে
পাড়ে ফিরে এলেও একজন নিখোঁজ হয়ে যায়। পরে ট্রলারটিকে উদ্ধারের সময় ট্রলারের তলা থেকে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টা নাগাদ
দিঘা মোহনা থেকে কৃপাময়ী নামের একটি ট্রলার গভীর সমূদ্রে মাছ ধরতে বের হয়। সমূদ্রের
বেশ খানিকটা যাওয়ার পর জলের নীচে থাকা একটি চড়ায় ট্রলারটি আটকে পড়ে।
এরজেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি জলে পাল্টি খেয়ে যায়।
ট্রলারে থাকা ১৩জন মৎস্যজীবি সাঁতরে পাড়ে ফিরে আসে। তবে ঠান্ডা জলে পড়ে একজন
মৎস্যজীবি নিখোঁজ হয়ে যায়। তাঁর নাম নির্মল
দাস বলে জানা গেছে।
দিঘা
ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশানের সম্পাদক শ্যামসুন্দর দাস
বলেন, দীর্ঘদিন
ধরে ড্রেজিং না হওয়ায় দিঘা মোহনার
নাবতা হ্রাস
পেয়েছে। তাই ট্রলারটি পাড়ে লেগে ডুবে যায়। এই ঘটনায় একজন
মৎস্যজীবিকে প্রথমে খুঁজে পাওয়া যায়নি। পরে উল্টে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে গেলে তার তলা থেকে ওই মৎস্যজীবিকে উদ্ধার করা হয়েছে।
এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলেও তিনি ভালো আছেন বলেই দাবী মৎস্যজীবিদের। ওই মৎস্যজীবির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলেও তিনি ভালো আছেন বলেই দাবী মৎস্যজীবিদের। ওই মৎস্যজীবির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ভিডিওটি দেখতে নীচের দিকে স্ক্রল করুন-
ভিডিওটি দেখুন-

No comments